দুয়ারে রেশন প্রকল্পে সারা রাজ্য জুড়ে ৪২ হাজার কর্মসংস্থান হবে এমনই ঘোষণা করলেন। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে দুয়ারে দূষণ প্রকল্পের। সেখানে তিনি আনুষ্ঠানিক বক্তব্যে বলেন যে দুয়ারে রেশন প্রকল্পে প্রত্যেক ডিলারের দুজন করে কর্মী নিয়োগ করতে পারবে এবং তার অর্ধেক বেতন দেবে রাজ্য সরকার এবং অর্ধেক বেতন দেবে ডিলাররা।
বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিতে নতুন উদ্যোগ রাজ্য সরকার,যেটি 'দুয়ারে রেশন' প্রকল্প। প্রতি রেশন ডিলার ২ জন করে কর্মী নিয়োগ করবে প্রতি বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিতে। এর ফলে রাজ্যে প্রায় ৪২ হাজার কর্মসংস্থান তৈরী হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, কর্মীদের ১০ হাজার টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে। যার অর্ধেক বেতন দেবে রাজ্য সরকার ও বাকি দেবে রেশন ডিলার।
নিউজ সোর্স : সংবাদ প্রতিদিন