রাজ্য সরকারের তরফ থেকে বড় একটি ঘোষণা, এবার স্বাস্থ্যসাথী আধার কার্ড ছাড়াও মিলবে লক্ষীর ভান্ডার ( Laskmir Bhandar Scheme) প্রকল্পের সুবিধা। শুক্রবার নারী , শিশু কল্যাণ ও সমাজ কল্যাণদপ্তরের সচিব একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করে এরকমই তথ্য প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবার থেকে আবেদনকারীরা যদি এই সমস্ত কার্ড না থাকে এবং যদি খতিয়ে দেখা যায় সেই আবেদনকারী এই সমস্ত পরিচয় পত্র পাওয়ার যোগ্য তাহলে তাহলে তিনি লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকবেন। এমনকি আবেদনকারীদের যদি তপশিলি জাতি, উপজাতি শংসাপত্র না থাকে এবং সে ক্ষেত্রে যদি দেখা যায় যে আবেদনকারী শংসাপত্র পাওয়ার যোগ্য তাজলে সে লক্ষীর ভান্ডার আবেদনে অনুমোদনের জন্য সুপারিশ করতে পারবে। এবং তথ্য যাচাই করনের দায়িত্বে থাকা আধিকারিক এই এই খোঁজখবর নেওয়ার কাজটি করবেন।
প্রসঙ্গত এ দিন, ১ কোটির বেশি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকেছে। এই প্রকল্পে এখনো অবধি রাজ্য সরকারের খরচ হয়েছে ১০৮২ কোটি টাকা।
তথ্যসূত্র: বর্তমান পত্রিকা
Laxmir Bhandar Scheme Latest News, Official Update.